শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬ | Friday, 10 April 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন অপহরনের ১০ দিন পর ফোন, মুক্তিপণ দাবি রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা আসামি পলায়নের ঘটনায় সেই এস আই পুনর্বহাল! নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করল ‘হলি উইলস স্কুল’ নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় চার আসামীর যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জে যানজট ও হকার উচ্ছেদে কঠোর হচ্ছে নাসিক: ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে অভিযান
মহানগর

নারায়ণগঞ্জে যানজট ও হকার উচ্ছেদে কঠোর হচ্ছে নাসিক: ১৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে অভিযান

শেয়ার করুন:
নারায়ণগঞ্জ শহরের যানজট ও হকার সমস্যা নিরসনে ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু করতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে নাসিক ভবনে নগরীর বিভিন্ন ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ ঘোষণা দেন। তিনি বলেন, শহরের যানজট ও ফুটপাত দখলমুক্ত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই অভিযান চালানো হবে। চাষাড়া শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে অভিযান ধারাবাহিকভাবে চলবে।

নাসিক প্রশাসক জানান, অতীতে সমন্বয়ের অভাবে সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হয়নি। এবার সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

হকারদের বিষয়ে তিনি বলেন, প্রকৃত হকারদের জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণ করে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। তবে গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিবি রোড হকারমুক্ত রাখা হবে।

শহরের যানজট কমাতে অটোরিকশা নিয়ন্ত্রণেও নতুন পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। শহরের ভিতরে চলাচলকারী অটোরিকশার জন্য ভিন্ন রঙের ডিজিটাল নাম্বার প্লেট চালু করা হবে এবং শহরে অটো বা সিএনজি প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হবে।

সভায় উপস্থিত ছিলেন, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, বিকেএমইএ-র সহসভাপতি মোরশেদ সারোয়ার সোহেল, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদ শাহিন, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন,হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু ও সহসভাপতি আব্দুস সবুর খান সেন্টু প্রমুখ।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ

ফতুল্লায় সংঘর্ষ ও শিশুসহ গুলিবিদ্ধের ঘটনায় এমপি আব্দুল্লাহ আল আমিনের তীব্র ক্ষোভ

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন

নৈতিকতাসম্পন্ন আদর্শ নাগরিকই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে দোয়া ও বিদায় অনুষ্ঠানে মাওলানা মইনুদ্দিন

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে অবৈধ ভোজ্যতেল উৎপাদন ও মজুদের দায়ে দেড় লাখ টাকা জরিমানা

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে

নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি তুঙ্গে

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬