শনিবার, ০৪ জুলাই ২০২৬ | Saturday, 04 July 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জ সর্বোচ্চ ট্যাক্স দিলেও শিশুদের শিক্ষায় দৈন্যদশা নির্মম রসিকতা: পন্টি সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, এসআইসহ আহত ৩ বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার নজরুল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক: নারায়ণগঞ্জের ডিসি এইচএসসির দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে ডিসি'র পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বন্দরে সাংবাদিক কিবরিয়া'র মায়ের মৃত্যুবার্ষিকীতে মসজিদে দোয়া অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দর ইজারার প্রক্রিয়া বাতিল ও ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে নারায়ণগঞ্জে টিইউসি’র বিক্ষোভ ফতুল্লায় পরিচ্ছন্নতাকর্মীদের মারধরের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ, তীব্র যানজট সোনারগাঁয়ে অটোরিকশাচালক মোমিন হত্যা মামলার প্রধান আসামি শাহিন গ্রেফতার ফতুল্লায় বিকাশ ব্যবসায়ী মোতালেব হত্যার রহস্য উদঘাটন, মূলহোতাসহ গ্রেফতার ৩
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
Advertisement
  1. প্রচ্ছদ
  2. /
  3. সংগঠন
শান্তি, মানবতা ও মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার ও.পি.এ–
সংগঠন

শান্তি, মানবতা ও মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার ও.পি.এ–

শেয়ার করুন:


সমাজে শান্তি প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোই অর্গানাইজেশন অফ পিস অ্যাসোসিয়েটরস (ও.পি.এ)–এর মূল উদ্দেশ্য—এমন মন্তব্য করেছেন সংগঠনটির প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত। তিনি বলেন, একটি সংগঠন তখনই শক্তিশালী হয়, যখন তার প্রতিটি সদস্য দায়িত্ববোধ ও সততার সঙ্গে মানুষের জন্য কাজ করে।

 সোমবার বিকাল ৪ টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ মিজমিজি তেরা মার্কেট এলাকার লোকমান টাওয়ারস্থ আমিন চাইনিজ অ্যান্ড পার্টি সেন্টারে ও.পি.এ–এর মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

সভায় রমজান মাসকে কেন্দ্র করে দুঃস্থ ও অসহায় মানুষের সহায়তা কার্যক্রম জোরদার করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। পাশাপাশি সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ, ফান্ড ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ডিজিটাল মাধ্যমে দাওয়াহ কার্যক্রম সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় অংশ নেওয়া সদস্যরা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয় ও বিভ্রান্তি থেকে মানুষকে সঠিক পথে রাখতে সংগঠনের ভূমিকা আরও সক্রিয় হওয়া প্রয়োজন। সে লক্ষ্যে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ও.পি.এ–এর প্রচার ও জনসংযোগ প্রধান সোহাদ হোসেন প্রান্ত বলেন,
ও.পি.এ কোনো একক ব্যক্তির সংগঠন নয়—এটি একটি আদর্শ ও মানবিক চেতনাভিত্তিক উদ্যোগ।

 আমরা চাই সমাজের প্রতিটি স্তরের মানুষ যেন শান্তি ও সহযোগিতার বার্তা পায়। সামনে রমজান মাস, এই সময়ে মানুষের কষ্ট লাঘবে আমাদের দায়িত্ব আরও বেড়ে যায়। সবার সম্মিলিত প্রচেষ্টা, দোয়া ও গণমাধ্যমের সহযোগিতায় আমরা এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব বলে বিশ্বাস করি।

তিনি আরও বলেন, মানুষের আস্থা ও ভালোবাসাই ও.পি.এ–এর সবচেয়ে বড় শক্তি, যা নিয়ে সংগঠন ভবিষ্যতেও মানবতার পথে এগিয়ে যেতে চায়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার

নারায়ণগঞ্জে IBWF-এর ত্রৈমাত্রিক সম্মেলন: সৎ ব্যবসায়ী সমাজ গড়ার অঙ্গীকার

রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

সেলিম প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধের দাবি: নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

বুধবার, ১১ মার্চ ২০২৬
মাহে রমজান উপলক্ষে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

মাহে রমজান উপলক্ষে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ

শনিবার, ০৭ মার্চ ২০২৬
মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায়দের পাশে সদর উপজেলা প্রেসক্লাব

মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: অসহায়দের পাশে সদর উপজেলা প্রেসক্লাব

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

ভাষা শহীদদের প্রতি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির শ্রদ্ধা

শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬