রবিবার, ২৪ মে ২০২৬ | Sunday, 24 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঈদুল আযহা: মহাসড়ক ও পশুর হাটে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা জোরদার রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা নাসিক প্রশাসকের ​"ওসমান পরিবার নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছিল" — আবু আল ইউসুফ খান টিপু নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি শিশু রামিসাসহ সারাদেশে নারী নিপীড়নের বিচার দাবিতে নারায়ণগঞ্জে 'কথন'-এর মানববন্ধন ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির 'ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ' এর আওতায় নারায়ণগঞ্জ সদরে শিক্ষা সামগ্রী ও পরিবেশবান্ধব উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়ার ১ এজেন্টসহ গ্রেফতার ৫ সিদ্ধিরগঞ্জে যুবককে কুপিয়ে জখম ও ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ
মহানগর

নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ

শেয়ার করুন:

জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর ঝিনাইদহে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতারা।

​শনিবার (২৩ মে) বিকেল ৫টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির যৌথ আয়োজনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

​প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন:

  • যুবাইর আহমেদ সরদার (আহ্বায়ক, এনসিপি নারায়ণগঞ্জ জেলা কমিটি)
  • শওকত আলী (আহ্বায়ক, এনসিপি নারায়ণগঞ্জ মহানগর কমিটি)
  • নীরব রায়হান (সাংগঠনিক সম্পাদক, এনসিপি জেলা কমিটি)
  • জাবেদ আলম (সাংগঠনিক সম্পাদক, এনসিপি মহানগর কমিটি)

​সমাবেশে বক্তারা বিএনপির তীব্র সমালোচনা করে বলেন, “গতকালকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর যে পৈশাচিক বা যে অপক্ষমতার শক্তি বিএনপি দেখিয়েছে, তা একমাত্র আওয়ামী লীগের নিদর্শন ছাড়া আর কিছুই হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে ছাত্রলীগের খুন ও সন্ত্রাসী কার্যক্রমের মতো নতুন করে আবির্ভাব হচ্ছে ছাত্রদলের।”

​দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, “আমরা সংসদে দেখতে পাচ্ছি এক ‘আইনদেবতা’ এসেছেন, যিনি সারাক্ষণ সংবিধান শেখান। তিনি কি সংবিধান শেখাবেন, নাকি বাংলাদেশে শৃঙ্খলা বজায় রাখবেন? আমরা দেখেছি, এই সংবিধান দেবতা বাংলাদেশের মানুষকে মূলার মতো সংবিধান শেখাচ্ছেন। তাঁর কাজ তো সংবিধান শেখানো না, তাঁর কাজ বাংলাদেশের প্রতিটি গ্রামে-গঞ্জে আইনশৃঙ্খলাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করা।”

​বক্তারা স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন:

​“এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন আমাদের, উনি আসলে কী করেন? উনার কাজ কী? আমরা অতীতে দেখেছি, এই ইন্টেরিম গভর্নমেন্টের আমলে একটা করে ঘটনা ঘটতো এবং রাত দুইটা-তিনটার দিকেও স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যেতো মানুষ। আজকে এই স্বরাষ্ট্রমন্ত্রীর বেলায় কী হয়েছে?”

​তারা আরও দাবি করেন, বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিগত যেকোনো সময়ের চেয়ে খারাপ অবস্থায় পৌঁছে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সরকারের ভেতরের দলই এই ঘটনাগুলোতে জড়িত।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

ঈদুল আযহা: মহাসড়ক ও পশুর হাটে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা জোরদার

ঈদুল আযহা: মহাসড়ক ও পশুর হাটে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা জোরদার

শনিবার, ২৩ মে ২০২৬
রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা নাসিক প্রশাসকের

রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা নাসিক প্রশাসকের

শনিবার, ২৩ মে ২০২৬
​"ওসমান পরিবার নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছিল" — আবু আল ইউসুফ খান টিপু

​"ওসমান পরিবার নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছিল" — আবু আল ইউসুফ খান টিপু

শনিবার, ২৩ মে ২০২৬
শিশু রামিসাসহ সারাদেশে নারী নিপীড়নের বিচার দাবিতে নারায়ণগঞ্জে 'কথন'-এর মানববন্ধন

শিশু রামিসাসহ সারাদেশে নারী নিপীড়নের বিচার দাবিতে নারায়ণগঞ্জে 'কথন'-এর মানববন্ধন

শনিবার, ২৩ মে ২০২৬
'ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ' এর আওতায় নারায়ণগঞ্জ সদরে শিক্ষা সামগ্রী ও পরিবেশবান্ধব উপকরণ বিতরণ

'ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ' এর আওতায় নারায়ণগঞ্জ সদরে শিক্ষা সামগ্রী ও পরিবেশবান্ধব উপকরণ বিতরণ

শনিবার, ২৩ মে ২০২৬
নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়ার ১ এজেন্টসহ গ্রেফতার ৫

নারায়ণগঞ্জে র‍্যাবের অভিযান: অনলাইন জুয়ার ১ এজেন্টসহ গ্রেফতার ৫

শনিবার, ২৩ মে ২০২৬