রবিবার, ২৯ মার্চ ২০২৬ | Sunday, 29 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম ফতুল্লায় যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১২ ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস পালিত: আহমেদুর রহমান তনুর শ্রদ্ধা রূপগঞ্জের পূর্বাচলে ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ
মহানগর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) জানান, তার এলাকার একটি জমি নিয়ে একই এলাকার মৃত নূরুল হক গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২৬ মার্চ এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ওইদিন বিকেলে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন করে।

হাবিবুল্লা বলেন, “গভীর রাতে হামলার ঘটনায় আমরা আতঙ্কে চিৎকার করি। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, খবর পাওয়ার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

শনিবার, ২৮ মার্চ ২০২৬
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬