রবিবার, ২৯ মার্চ ২০২৬ | Sunday, 29 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম ফতুল্লায় যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১২ ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস পালিত: আহমেদুর রহমান তনুর শ্রদ্ধা রূপগঞ্জের পূর্বাচলে ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি
মহানগর

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি

শেয়ার করুন:
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ নারী দলের সদস্য হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করতে যাচ্ছেন নারায়ণগঞ্জের মেয়ে রাত্রিমণি। আগামী সোমবার (৩০ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে গত ২৫ জানুয়ারি থাইল্যান্ডে প্রথমবারের মতো সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। সাত দলের লীগ পদ্ধতির টুর্নামেন্টে ছয় ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকেই আসর শেষ করে বাংলাদেশ।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা নেওয়ার বিষয়ে রাত্রিমণি প্রেস নারায়ণগঞ্জকে বলেন, “আমি খুব খুশি। আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে সম্মাননা নেব। কেউ চাইলেই সরকারপ্রধানের সঙ্গে দেখা করতে পারে না। আমি সেই সুযোগ পেতে যাচ্ছি। আমি অনেক এক্সাইটেড।”

তিনি আরও বলেন, “প্রথমে ট্রায়াল, পরে এক মাসের ক্যাম্প শেষে থাইল্যান্ডে খেলতে যাই। বাংলাদেশের ১৪ জন মেয়ের মধ্যে আমি একজন ছিলাম। এর আগে অনূর্ধ্ব-১৭, ২০ দলে ছিলাম, কিন্তু পারিবারিক কারণে খেলার সুযোগ হয়নি। এছাড়া অনেকগুলো ক্লাবের হয়ে ক্লাব লীগ ও প্রিমিয়ার লীগ খেলেছি। থাইল্যান্ড থেকে এসে সর্বশেষ ঢাকা ফরাজগঞ্জ ক্লাবের হয়ে খেলেছি এবং আমাদের দল রানার-আপ হয়।”

পঞ্চম শ্রেণি থেকে ফুটবল খেলার সঙ্গে সম্পৃক্ত জানিয়ে রাত্রিমণি বলেন, “আমার পথচলা সহজ ছিল না। সব সময় সবার সাপোর্ট পাইনি। অনেকের অনেক কথা শুনতে হয়েছে। আসতে-যেতে অনেকে মন্তব্য করেছেন। কিন্তু সবকিছু উপেক্ষা করেই খেলা চালিয়ে গেছি। এখন সবাই যখন আমাকে টিভিতে খেলতে দেখে, তখন ভালো কথা বলে, সাপোর্ট দেখায়। আবার অনেকের সাপোর্টও পেয়েছি। বিশেষ করে আমার কোচ আমাকে অনেক সহযোগিতা করেছেন। পাশাপাশি স্থানীয় সিনিয়র বড় ভাইয়েরা, যারা ফুটবল খেলেন, তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন।”

নারী খেলোয়াড় তৈরিতে পারিবারিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে রাত্রিমণি বলেন, একজন খেলোয়াড়ের জন্য তার পরিবারের সাপোর্ট সবচেয়ে বড় বিষয়। মানুষ নানা কথা বলবেই, কিন্তু বাবা-মা যদি সাপোর্ট দেয় তাহলে মেয়েরা খেলোয়াড় হিসেবে উঠে আসতে পারে। তাই আমি পরিবারের সদস্যদের প্রতি আহ্বান জানাবো—আপনারা আপনার সন্তানের প্রতি আস্থা রাখুন, তার প্রতিভায় বিশ্বাস করুন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক

নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

শনিবার, ২৮ মার্চ ২০২৬
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬