রবিবার, ২৯ মার্চ ২০২৬ | Sunday, 29 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম ফতুল্লায় যৌথ অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১২ ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১ নারায়ণগঞ্জে প্রথম প্রতিরোধ ও গণহত্যা দিবস পালিত: আহমেদুর রহমান তনুর শ্রদ্ধা রূপগঞ্জের পূর্বাচলে ১২টি ঘোড়ার মাংস ও ২৫টি জীবিত ঘোড়া জব্দ
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক
মহানগর

নারায়ণগঞ্জের যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন নাসিক প্রশাসক

শেয়ার করুন:

যানজট ও হকার সমস্যার সমাধানে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন সাখাওয়াত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) আয়োজিত গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় শহরের দীর্ঘদিনের যানজট ও হকার সমস্যার স্থায়ী সমাধানে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় তিনি জানান, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অটোরিকশা নিয়ন্ত্রণ ও হকার সমস্যা একটি বড় সমস্যা। এর সমাধানে আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি।” তিনি আরও বলেন, “অটোরিকশা চালকদের ডিজিটাল প্লেট ও আইডি কার্ড প্রদান করে নিয়ন্ত্রণে আনা হবে। পাশাপাশি বঙ্গবন্ধু সড়কের হকারদের দ্রুত উচ্ছেদ ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।”

নাসিক প্রশাসক সাংবাদিকদের উদ্দেশে বলেন, “হকার ও অটো সমস্যার সমাধানে সাংবাদিকেরা বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারে। আপনারা সবচেয়ে শক্তিশালী মিডিয়াকে আমরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে দেখি।”
অতীত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত পনেরো বছর ধরে হকার উচ্ছেদের উদ্যোগ নিলে কিছু গোষ্ঠী প্রতিবন্ধকতা সৃষ্টি করতো। এবার সেই ধরনের কোনো বাধা থাকবে না।”

বঙ্গবন্ধু সড়কের উন্নয়নকাজে ধীরগতির সমালোচনা করে সাখাওয়াত হোসেন খান বলেন, “ঈদের পর ১৫ দিনের মধ্যে কাজ শেষ করতে হবে। সময়ক্ষেপণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কাজ বাতিলও করা হবে। ল্যাম্পপোস্ট স্থাপনের মতো ছোট কাজেও মাসের পর মাস লাগলে তা মেনে নেওয়া হবে না।”

সভায় নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি বিরোধে বাড়িতে ককটেল বিস্ফোরণের অভিযোগ

শনিবার, ২৮ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি

প্রধানমন্ত্রীর সংবর্ধনায় নারী ফুটবলারদের সঙ্গে নারায়ণগঞ্জের রাত্রিমণি

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টা, বৃদ্ধ গ্রেপ্তার

শনিবার, ২৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

নারায়ণগঞ্জ এখন এনসিপির শক্তিশালী ঘাঁটি: নাহিদ ইসলাম

শনিবার, ২৮ মার্চ ২০২৬
ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

ন্যায়হীন সমাজে স্থায়ী শান্তি বা উন্নয়ন সম্ভব নয় : মইনুদ্দিন আহমাদ

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

রূপগঞ্জে পাওনা টাকা না পেয়ে ৯ মাসের শিশু অপহরণ, গ্রেপ্তার ১

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬