সোমবার, ১৬ মার্চ ২০২৬ | Monday, 16 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঈদ উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ইসদাইরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজনীতি

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন:

 নারায়ণগঞ্জ মহানগর ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক ইফতার ও মতবিনিময় মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে শহরের একটি মিলনায়তনে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব। তিনি তার বক্তব্যে বলেন, "৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি, এজন্য আল্লাহর নিকট শুকরিয়া। আমরা চাই সাংবাদিকরা সত্যকে মিথ্যায় রূপান্তর করবেন না। পবিত্র কোরআনের শিক্ষা অনুযায়ী আপনারা একে অন্যকে ঘায়েল করতে মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকবেন। সমালোচনা নেওয়ার মানসিকতা আমাদের রয়েছে বলেই আজ আপনাদের সাথে এই মিলনমেলা।"

সভাপতির বক্তব্যে মহানগর ছাত্রশিবিরের সভাপতি অমিত হাসান বলেন, "বিগত ফ্যাসিস্ট আমলে অনেক সাংবাদিক নির্যাতিত ও আহত হয়েছেন। আমরা বিশ্বাস করি ছাত্র সংগঠনের সাথে সাংবাদিকদের সুসম্পর্ক থাকা জরুরি। আমাদের কোনো ভুল-ভ্রান্তি থাকলে তা ধরিয়ে দিন, আমরা তা শুধরে নিতে বদ্ধপরিকর।"

বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন বলেন, "একটা সময় আমাদের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো কঠিন ছিল। ২৪ জুলাইয়ের পর থেকে আমরা গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের কার্যক্রম তুলে ধরতে পারছি। আমরা আশা করি সাংবাদিকরা সত্যকে সত্য হিসেবেই জাতির সামনে উপস্থাপন করবেন।"

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন রাজু’র সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি বলেন, "সাংবাদিকরা রাষ্ট্রের স্তম্ভ। আপনারা সাদাকে সাদা এবং কালোকে কালো বলবেন। কোনো তেলবাজি বা হলুদ সাংবাদিকতা নয়, বরং নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সাহসী ভূমিকা কাম্য।"

অনুষ্ঠানে আমন্ত্রিত সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন চ্যানেল ওয়ান প্রতিনিধি নাফিজ আশরাফ, দৈনিক সংগ্রাম এড. তমিজ উদ্দিন আহমাদ, চ্যানেল ২৪ ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, ডেইলি স্টার প্রতিনিধি সৌরভ হাসান সিয়াম, ডিবিসি নিউজ সাবিত আল হাসান, এন টিভি বিল্লাল হোসেন রবিন, টুডে টাইমস সম্পাদক তানজিমুল হাসান মায়া'জ এবং চ্যানেল এস ইফুল্লাহ মাহমুদ টিটু। সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, গণমাধ্যমের সাথে এই ধরনের মতবিনিময় আরও আগে হওয়া প্রয়োজন ছিল। 
তারা জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাংবাদিকদের বিপদে ছাত্র সংগঠনগুলোকে পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তামিম ইকবালের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইনের দোয়ার মাধ্যমে শেষ হয়।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

রবিবার, ১৫ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান

সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান

শনিবার, ১৪ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার

শনিবার, ১৪ মার্চ ২০২৬
লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত

লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত

বুধবার, ১১ মার্চ ২০২৬
কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

রবিবার, ০৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

শনিবার, ০৭ মার্চ ২০২৬