মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | Tuesday, 10 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী ঝটিকা অভিযান: ৬ জনের কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই সিদ্ধিরগঞ্জের ক্যানেলে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়': জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার
রাজনীতি

কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

শেয়ার করুন:


নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টারঃ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ মার্চ) বাদ আসর শহরের মিশনপাড়া এলাকায় দলটির নিজস্ব কার্যালয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর অংশগ্রহণে এই কর্মসূচী সম্পন্ন হয়।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "মাহে রমজান মূলত কোরআন নাজিলের মাস। কোরআন কেবল আলমিরাতে সাজিয়ে রাখার জন্য নয়, বরং একে ব্যক্তি ও সমাজ জীবনে কাজে লাগিয়ে একটি ন্যায় ও ইনসাফপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।" তিনি সূরা নাস-এর আলোকে হেদায়েত প্রাপ্তির গুরুত্ব তুলে ধরেন এবং মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "আল্লাহর প্রতিশ্রুতি অনুযায়ী যারা আদেশ ও নিষেধ মেনে চলবে, তাদের জন্য জান্নাত অবধারিত। দেশে যদি কোরআনের আইন ও ইসলামি শাসন ব্যবস্থা কায়েম হয়, তবেই নামাজ ও জাকাত ভিত্তিক একটি আদর্শ সমাজ গঠিত হবে।" তিনি ইফতারের পূর্বমুহূর্তে দেশ ও জাতির কল্যাণে দোয়া কামনা করেন।

মহানগরী জামায়াতের সাংগঠনিক পূর্ব থানার সেক্রেটারি মুহাম্মদ কামরুল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, জামায়াত ১২ নং পশ্চিম ওয়ার্ড সভাপতি হাফেজ বেলাল হোসাইন।

হাফেজ সাইফুল্লাহ সালিম-এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন শিল্পী কালিমুল্লাহ। ইফতার মাহফিলে বিশিষ্ট ক্রীড়াবীদ ও সমাজসেবক জাহাঙ্গীর কবির পোকনসহ মহানগরী ও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং মিশনপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

শনিবার, ০৭ মার্চ ২০২৬
মাদক একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়- মাওলানা আবদুল জব্বার

মাদক একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়- মাওলানা আবদুল জব্বার

শুক্রবার, ০৬ মার্চ ২০২৬
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
৯ মাস ধরে কারাবন্দি আইভীকে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

৯ মাস ধরে কারাবন্দি আইভীকে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সোমবার, ০২ মার্চ ২০২৬
সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- মাওলানা আবদুল জব্বার।

সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- মাওলানা আবদুল জব্বার।

রবিবার, ০১ মার্চ ২০২৬
সেলিনা হায়াৎ আইভীকে আবারও গ্রেপ্তার দেখানো হলো

সেলিনা হায়াৎ আইভীকে আবারও গ্রেপ্তার দেখানো হলো

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬