সোমবার, ১৬ মার্চ ২০২৬ | Monday, 16 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঈদ উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ইসদাইরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত
রাজনীতি

লাঙ্গলবন্দে স্নানোৎসবের প্রস্তুতি পরিদর্শন করলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াত

শেয়ার করুন:

 আগামী ২৪ থেকে ২৬ মার্চ হিন্দু ধর্মাবলম্বীদের পুণ্যতোয়া ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী লাঙ্গলবন্দ স্নানোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে বুধবার (১১ মার্চ) বেলা ৩ ঘটিকায় নারায়ণগঞ্জের ঐতিহাসিক রাজঘাট ও গান্ধীঘাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

বন্দর উপজেলা আমীর খোরশেদ আলম ফারুকীর সভাপতিত্বে এবং সেক্রেটারি আমিরুল ইসলামের সঞ্চালনায় পরিদর্শনপূর্বক সার্বিক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, "আসন্ন স্নানোৎসবে জেলা প্রশাসকসহ সকল রাজনৈতিক দল সহযোগিতা করে থাকে। এবার জেলা ও মহানগর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাই। উৎসবে যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।"

পরিদর্শনে অংশ নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমীর মমিনুল হক সরকার বলেন, "আমরা আশা করছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই ধর্মীয় অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হবে। কোনো ধরণের সমস্যা দেখা দিলে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব।"

মহানগর জামায়াতের শীর্ষ নেতা মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন, "আমাদের দেশে সাধারণত কোনো বড় সমস্যা হয় না। মূলত বিপুল জনসমাগমের কারণে সাময়িক কিছু অসুবিধা হয়। আমরা প্রশাসনকে অনুরোধ করব যেন কোনো বিশৃঙ্খলা না ঘটে।"

নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, "লাঙ্গলবন্দ স্নান এই অঞ্চলের দীর্ঘদিনের ঐতিহ্য। পুণ্যার্থীদের সুবিধা-অসুবিধা দেখতেই আমরা আজ এখানে এসেছি। কোনো বিশৃঙ্খলা রোধে আমরা প্রশাসনকে যেমন সহযোগিতা করব, তেমনি আমাদের পক্ষ থেকে যা যা করা প্রয়োজন তাও করা হবে।"

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন স্নান কমিটির সহ-সভাপতি ও দপ্তর সম্পাদক তিলক তমা দাস, বাংলাদেশ গীতা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি ও স্নান কমিটির সদস্য প্রদীপ সরকার, প্রচার সম্পাদক তপন ঘোপ সাধু, উপদেষ্টা তপন ঘোষ এবং বিভিন্ন ঘাটের প্রতিনিধিবৃন্দ।

নেতৃবৃন্দ রাজঘাট ও গান্ধীঘাটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ঘুরে দেখেন এবং স্থানীয়দের সাথে মতবিনিময় করেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ

রবিবার, ১৫ মার্চ ২০২৬
সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান

সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান

শনিবার, ১৪ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার

জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার

শনিবার, ১৪ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সম্মানে মহানগর ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

রবিবার, ০৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

শনিবার, ০৭ মার্চ ২০২৬