সোমবার, ১৬ মার্চ ২০২৬ | Monday, 16 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঈদ উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ইসদাইরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাই: ৩ জন গ্রেফতার, মধ্যরাতে উদ্ধার হলো পিস্তল-গুলি
আদালত

নারায়ণগঞ্জে পুলিশের অস্ত্র ছিনতাই: ৩ জন গ্রেফতার, মধ্যরাতে উদ্ধার হলো পিস্তল-গুলি

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ শহরে দায়িত্ব পালন করার সময় এক এএসআইয়ের কাছ থেকে ছিনতাই হওয়া গুলিসহ সরকারি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাত ২টা ২০ মিনিটে বন্দর ফায়ার স্টেশনের সামনের গলি থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান।

এর আগে সোমবার সকালে ছিনতাইয়ের ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর সন্ধ্যায় বন্দরের সোনাকান্দা এলাকা থেকে মিশাল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের ঘটনায় জড়িত হিসেবে শনাক্ত করার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তার তিনজন হলেন— নগরীর দেওভোগ পানির ট্যাংক এলাকার প্রয়াত মিজানুর রহমানের ছেলের মো. মিশাল (৩০), ফতুল্লার কাশীপুর ব্যাংক কলোনি এলাকার ফরহাদ আহম্মেদ (২৩), এবং হাসান (২১)।

অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, “মিশালকে জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়েই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।”

এদিকে, সদর উপজেলার ফতুল্লার কাশীপুর বাংলাবাজার এলাকাতেও মধ্যরাতে সাঁড়াশি অভিযান চালায় পুলিশ ও র‍্যাবের সদস্যরা। ব্যাংক কলোনি আবাসিক এলাকায় আরেক সন্দেহভাজন ব্যক্তির অবস্থান পাওয়া গেলে সেখানে অভিযান চালানো হয় বলে জানায় পুলিশ।

তবে রাত আড়াইটা পর্যন্ত কয়েকটি আবাসিক ভবনে তল্লাশি চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ সময় অভিযানে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই বাসিন্দা জানান, র‍্যাব-পুলিশের অভিযানের সময় স্থানীয় কয়েকজন তরুণ-যুবকও কয়েকটি ঘরে তল্লাশি চালিয়েছে।

এক নারী বলেন, “কয়েকজন দরজায় ধাক্কাধাক্কি করেছে। আতঙ্কে দরজা না খোলায় দরজায় লাথিও দেওয়া হয়। আমরা সবাই ঘরের মধ্যে আতঙ্কে ছিলাম।”

সোমবার সকাল পৌনে ৬টার দিকে বঙ্গবন্ধু সড়কের নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে ছিনতাইয়ের শিকার হন এএসআই লুৎফর রহমান। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত।

অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার জানান, “লুৎফর রহমান অন-ডিউটিতে ছিলেন। দায়িত্ব পালনের সময় তিনি টয়লেট ব্যবহারের জন্য গেলে টিম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার সঙ্গে নিজের মোটরসাইকেলও ছিল।”

তিনি বলেন, “পথে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনিয়ে নেয়।”

ঘটনার সময় লুৎফর রহমান পুলিশের পোশাকে ছিলেন বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, জিজ্ঞাসাবাদে মিশাল ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য দুইজনকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবন ও দুটি সরকারি হাসপাতাল থাকলেও ওই অংশে প্রায়ই পথচারীরা ছিনতাইয়ের শিকার হন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ

গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ

শনিবার, ১৪ মার্চ ২০২৬
ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের হানা: ৩ ইটভাটাকে বড় অংকের জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো একটি

বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের হানা: ৩ ইটভাটাকে বড় অংকের জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো একটি

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী জনরোষ: শীর্ষ কারবারি গ্রেফতার, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

রূপগঞ্জে মাদকবিরোধী জনরোষ: শীর্ষ কারবারি গ্রেফতার, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬