সোমবার, ১৬ মার্চ ২০২৬ | Monday, 16 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঈদ উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ইসদাইরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের হানা: ৩ ইটভাটাকে বড় অংকের জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো একটি
আদালত

বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের হানা: ৩ ইটভাটাকে বড় অংকের জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো একটি

শেয়ার করুন:

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী এলাকায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনটি ইটভাটা থেকে মোট ৯ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে একটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে আংশিক ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশ পুলিশ-এর নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য ও পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান চলাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত–২০১৯) অনুযায়ী বক্তাবলীর পূর্ব গোপালনগর এলাকায় অবস্থিত তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। এর মধ্যে মেসার্স এস ইউ এ ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস এবং নিজাম উদ্দিন ব্রিকস (এনবিএম সেভেন)–প্রতিটি প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় এক্সকাভেটরের সাহায্যে মেসার্স বোখারী ব্রিকস কিলনের একটি অংশ ভেঙে ফেলা হয় এবং ভাটাটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোবারক হোসেন প্রসিকিউশন পরিচালনা করেন।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, নারায়ণগঞ্জে অবৈধ ইটভাটা ও বায়ুদূষণকারী কারখানা বা প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ

গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ

শনিবার, ১৪ মার্চ ২০২৬
ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী জনরোষ: শীর্ষ কারবারি গ্রেফতার, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

রূপগঞ্জে মাদকবিরোধী জনরোষ: শীর্ষ কারবারি গ্রেফতার, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ত্বকীর মায়ের খোলা চিঠি: বিচার চেয়ে ২৯৭ এমপির দ্বারে সন্তানহারা জননী

ত্বকীর মায়ের খোলা চিঠি: বিচার চেয়ে ২৯৭ এমপির দ্বারে সন্তানহারা জননী

বুধবার, ১১ মার্চ ২০২৬