সোমবার, ১৬ মার্চ ২০২৬ | Monday, 16 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
ঈদ উৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান জেলা প্রশাসকের জ্বালানি তেল বিতরণে রেশনিং ও সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহার নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ ফতুল্লার ইসদাইরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ দ্বিগুবাবুর বাজার নিয়মের মধ্যে আনা হবে: নাসিক প্রশাসক সাখাওয়াত সোনারগাঁয়ে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন এমপি মান্নান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সাথে এমপি আল আমিনের ইফতার ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. আদালত
ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
আদালত

ফতুল্লায় গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লায় দেলোয়ার হোসেন (২৬) নামের এক ডাইং শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাত ১১টার দিকে ফতুল্লার দাপা পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন চন্দ্রাবাড়ী এলাকার একটি ভাড়া বাসার নিজ কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত দেলোয়ার হোসেন (২৬) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার সাতুর ধনপুর এলাকার ফরিদ মিয়ার ছেলে। তিনি ফতুল্লার পোস্ট অফিস রোডের ইউনিয়ন পরিষদ গলিতে অবস্থিত আমিন ডাইং কারখানায় কাজ করতেন। তার স্ত্রী তামান্না একটি গার্মেন্টসে চাকরি করেন। তারা চন্দ্রাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। একই বাসার পাশের কক্ষে নিহতের বোনও ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

নিহতের স্ত্রী তামান্না জানান, বুধবার রাতে দেলোয়ারের কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি যেতে চাইছিলেন না। এ নিয়ে স্বামীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি স্বামীকে কাজে যাওয়ার জন্য চাপ দেন। পরে রাত ৮টার দিকে দেলোয়ার ডিউটি কার্ড নিয়ে বাসা থেকে বের হলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন। এ সময় তাকে মারধর করতে পারেন—এমন আশঙ্কায় তামান্না তার স্বামীর ফুফাতো বোনের ঘরে গিয়ে আশ্রয় নেন।
স্ত্রীকে ঘরে না পেয়ে দেলোয়ার নিজের কপালে কাঠের টুকরো দিয়ে আঘাত করেন। পরে পাশের একটি দোকান থেকে সিগারেট কিনে বাসার দরজার সামনে বসে ধূমপান করেন। রাত ১০টার দিকে নিহতের ছোট বোন কর্মস্থল থেকে ফিরে এসে ঘরের দরজা খুলে আড়ার সঙ্গে কাপড় পেঁচানো অবস্থায় দেলোয়ারের ঝুলন্ত দেহ দেখতে পান।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহতের বোন, বোনজামাইসহ আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী ও বোনকে থানায় আনা হয়েছিল। পরে নিহতের মায়ের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

রূপগঞ্জে র‍্যাবের অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার

রবিবার, ১৫ মার্চ ২০২৬
গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ

গৃহবধূকে ধর্ষণের পর শরীরে আগুন: বন্দরে চাঞ্চল্যকর অভিযোগ

শনিবার, ১৪ মার্চ ২০২৬
ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ফতুল্লায় নির্মাণাধীন ভবনের পাইপ পড়ে প্রাণ গেল শিশুর: নিরাপত্তা নিয়ে প্রশ্ন

শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের হানা: ৩ ইটভাটাকে বড় অংকের জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো একটি

বক্তাবলীতে পরিবেশ অধিদপ্তরের হানা: ৩ ইটভাটাকে বড় অংকের জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো একটি

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
রূপগঞ্জে মাদকবিরোধী জনরোষ: শীর্ষ কারবারি গ্রেফতার, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

রূপগঞ্জে মাদকবিরোধী জনরোষ: শীর্ষ কারবারি গ্রেফতার, রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৮

বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
ত্বকীর মায়ের খোলা চিঠি: বিচার চেয়ে ২৯৭ এমপির দ্বারে সন্তানহারা জননী

ত্বকীর মায়ের খোলা চিঠি: বিচার চেয়ে ২৯৭ এমপির দ্বারে সন্তানহারা জননী

বুধবার, ১১ মার্চ ২০২৬