মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | Tuesday, 10 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী ঝটিকা অভিযান: ৬ জনের কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই সিদ্ধিরগঞ্জের ক্যানেলে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়': জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. রাজনীতি
মাদক একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়- মাওলানা আবদুল জব্বার
রাজনীতি

মাদক একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়- মাওলানা আবদুল জব্বার

শেয়ার করুন:

ঐক্যবদ্ধভাবে কাজ করলে ফতুল্লায় মাদক ও সন্ত্রাস নির্মূল হবে — মাওলানা আবদুল জব্বার

সকল সামাজিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করলে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মাওলানা আবদুল জব্বার। তিনি ৬ মার্চ শুক্রবার বিকালে ফতুল্লার দেলপাড়া আপ্যায়ন কমিউনিটি সেন্টারে ফতুল্লার বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, মাদক ও সন্ত্রাস শুধু 
ব্যক্তি বা পরিবারকেই ধ্বংস করে না, বরং একটি জাতির ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। তাই এ ভয়াবহ সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
পাশাপাশি তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সংগঠনসহ সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নৈতিক শিক্ষা ও ধর্মীয় মূল্যবোধের চর্চা বাড়াতে পারলে সমাজে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।

এসময় অনুষ্ঠানের সভাপতি মোঃ মারুফুল ইসলাম বলেন, সমাজে শান্তি, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হলে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সবাই একসাথে কাজ করলে অচিরেই একটি নিরাপদ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না ও জেলা কর্ম পরিষদ সদস্য আব্দুল মজিদ মিয়াজীর উপস্থিতিতে সামাজিক সংগঠন অংশগ্রহন করেন Kutubpur Social Welfare Organization, কাশফুল সাহিত্য সাংস্কৃতিক সংসদ, ভূইগড় প্রগতি সংসদ, দেলপাড়া সামাজিক উন্নয়ন ফোরাম, নূরবাগ যুব উন্নয়ন ফোরাম সহ ছোট বড় অর্ধশতাধিক সামাজিক সংগঠন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার

রবিবার, ০৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

নারায়ণগঞ্জে মহানগরী জামায়াতের ইফতার মাহফিল: ঐক্যবদ্ধ মহানগর গড়ার আহ্বান

শনিবার, ০৭ মার্চ ২০২৬
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও

হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিনকে ঘেরাও

মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
৯ মাস ধরে কারাবন্দি আইভীকে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

৯ মাস ধরে কারাবন্দি আইভীকে সেলিম মন্ডল হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ

সোমবার, ০২ মার্চ ২০২৬
সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- মাওলানা আবদুল জব্বার।

সমাজ-রাষ্ট্র সংশোধন করতে হলে ব্যক্তিকে সংশোধ করতে হবে- মাওলানা আবদুল জব্বার।

রবিবার, ০১ মার্চ ২০২৬
সেলিনা হায়াৎ আইভীকে আবারও গ্রেপ্তার দেখানো হলো

সেলিনা হায়াৎ আইভীকে আবারও গ্রেপ্তার দেখানো হলো

শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬