মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | Tuesday, 10 March 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত নারায়ণগঞ্জে মাদকবিরোধী ঝটিকা অভিযান: ৬ জনের কারাদণ্ড ও জরিমানা নারায়ণগঞ্জে পুলিশের এএসআইকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই সিদ্ধিরগঞ্জের ক্যানেলে মিলল অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ খামেনি পুত্রই ইরানের সর্বোচ্চ নেতা এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়': জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি কুরআনের আলোকে জীবন গড়ে মাদক মুক্ত সমাজ ও যানজট মুক্ত শহর গড়ার আহবান - মাওলানা আবদুল জব্বার হাদি হত্যার প্রধান আসামি ফয়সালসহ দুইজন ভারতে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. মহানগর
নবীগঞ্জে টানেল নিয়ে আলোচনা নাসিক প্রশাসকের
মহানগর

নবীগঞ্জে টানেল নিয়ে আলোচনা নাসিক প্রশাসকের

শেয়ার করুন:


নারায়ণগঞ্জ শহরের বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশনের সঙ্গে আলোচনা করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) নগরভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, যানজট নিরসন এবং গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানোর বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও শহরের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন সম্ভাব্য প্রকল্প নিয়ে মতবিনিময় হয়। বিশেষ করে নবীগঞ্জ ঘাট সংলগ্ন শীতলক্ষ্যা নদী-তে টানেল নির্মাণের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, টানেল নির্মিত হলে নগরীর যানজট অনেকাংশে কমবে এবং নদীর দুই পাড়ের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে।
নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান জানান, China Road and Bridge Corporation একটি রাষ্ট্রীয় মালিকানাধীন চীনা প্রকৌশল প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে সড়ক, সেতু, বন্দর ও রেলপথসহ বড় অবকাঠামো নির্মাণে কাজ করে আসছে। নারায়ণগঞ্জ শহরের প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলোর টেকসই সমাধানের লক্ষ্যে এ আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
এসময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নগর পরিকল্পনাবিদরা উপস্থিত ছিলেন।
খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু

তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জকে সন্ত্রাসমুক্ত করা হবে: টিপু

সোমবার, ০৯ মার্চ ২০২৬
দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দৈনিক খবর প্রতিদিনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

সোমবার, ০৯ মার্চ ২০২৬
এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়': জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি

এখন নারায়ণগঞ্জের জন্য কাজ করার সময়': জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ডিসি

রবিবার, ০৮ মার্চ ২০২৬
নারায়ণগঞ্জ শহরে রাস্তা খোঁড়াখুঁড়ি, ঈদ মার্কেটে চরম ভোগান্তিতে নগরবাসী

নারায়ণগঞ্জ শহরে রাস্তা খোঁড়াখুঁড়ি, ঈদ মার্কেটে চরম ভোগান্তিতে নগরবাসী

রবিবার, ০৮ মার্চ ২০২৬
ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ কর্মকর্তা বদলি

ভূমি অফিসে প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ কর্মকর্তা বদলি

বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬
সারপ্রাইজ পরিদর্শনে এসে ভূমি প্রতিমন্ত্রী নিজের সারপ্রাইজ হয়ে গেলেন

সারপ্রাইজ পরিদর্শনে এসে ভূমি প্রতিমন্ত্রী নিজের সারপ্রাইজ হয়ে গেলেন

বুধবার, ০৪ মার্চ ২০২৬