সোমবার, ২৫ মে ২০২৬ | Monday, 25 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আনোয়ার গ্রেফতার বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা ঈদুল আযহা: মহাসড়ক ও পশুর হাটে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা জোরদার রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা নাসিক প্রশাসকের ​"ওসমান পরিবার নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছিল" — আবু আল ইউসুফ খান টিপু নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের
নগরের বাইরে

বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের বন্দরে পল্লী বিদ্যুতের লাইন থেকে সরকারি ট্রান্সফরমার চুরি করে পালানোর সময় মো. মিজানুর রহমান (৩৮) নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) দিবাগত গভীর রাতে বন্দর থানার আমিরবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

​আজ রবিবার (২৪ মে) দুপুরে এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর নবীগঞ্জ জোনাল অফিসের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর সাজ্জাদ মোহাম্মদ নূর হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

​আটককৃত মিজানুর রহমান বন্দর থানার কাইতাখালী এলাকার মো. আবুল হোসেনের ছেলে। মামলায় আমিরবাদ এলাকার জব্বার (৪০) ও দেউলী চৌরাপাড়ার আল আমিন (৩৫)-সহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

​এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আমিরবাদ অটো স্ট্যান্ড সংলগ্ন সড়কে বৈদ্যুতিক খুঁটি থেকে সরকারি ট্রান্সফরমার নামিয়ে চুরির চেষ্টা করছিল একটি চক্র। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারদিক থেকে ঘেরাও করে মূল আসামি মিজানুর রহমানকে হাতেনাতে ধরে ফেলে। তবে এ সময় ধাওয়া খেয়ে তার অন্য সহযোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

​আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন নবীগঞ্জ জোনাল অফিসের লাইনম্যান (গ্রেড-২) মোহাম্মদ হাফিজুর রহমান। বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, এই চুরি ও ভাঙচুরের ঘটনায় সরকারের প্রায় ১ লাখ ৩৩ হাজার টাকার ক্ষতি হয়েছে।

​এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ জানান, স্থানীয়দের সহায়তায় আটক আসামিকে থানায় আনা হয়েছে। পরবর্তীতে বিদ্যুৎ বিভাগের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দণ্ডবিধির ৩৭৯/৪১১ ধারায় (চুরি ও চোরাই মাল রাখার অপরাধে) একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

রবিবার, ২৪ মে ২০২৬
ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রবিবার, ২৪ মে ২০২৬
বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা

বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা

রবিবার, ২৪ মে ২০২৬
বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি

বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি

শনিবার, ২৩ মে ২০২৬
ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির

ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির

শনিবার, ২৩ মে ২০২৬
ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

শুক্রবার, ২২ মে ২০২৬