সোমবার, ২৫ মে ২০২৬ | Monday, 25 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আনোয়ার গ্রেফতার বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা ঈদুল আযহা: মহাসড়ক ও পশুর হাটে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা জোরদার রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা নাসিক প্রশাসকের ​"ওসমান পরিবার নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছিল" — আবু আল ইউসুফ খান টিপু নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
নগরের বাইরে

ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। আজ রোববার (২৪ মে) ভোর রাতে ফতুল্লার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামির নাম মিসাইল আহম্মেদ (২৮)। তিনি ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকার মোঃ মজনু আহম্মেদ ও কামরুন নাহার দম্পতির ছেলে।

​র‌্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার রাত ৩:৪৫ মিনিটে র‌্যাব-১১, সদর কোম্পানীর একটি আভিযানিক দল ফতুল্লা থানার পাগলা ইসলামিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিসাইল আহম্মেদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব।

​র‌্যাব আরও জানায়, ২০২৩ সালে ফতুল্লা থানায় দায়েরকৃত একটি মাদক মামলার বিচারকার্য শেষে নারায়ণগঞ্জ বিজ্ঞ স্পেশাল জজ আদালত আসামি মিসাইল আহম্মেদকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আসামি গ্রেফতার এড়াতে ছদ্মবেশ ধারণ করে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে এই অভিযান চালানো হয়।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

রবিবার, ২৪ মে ২০২৬
বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের

বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের

রবিবার, ২৪ মে ২০২৬
বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা

বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা

রবিবার, ২৪ মে ২০২৬
বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি

বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি

শনিবার, ২৩ মে ২০২৬
ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির

ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির

শনিবার, ২৩ মে ২০২৬
ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

শুক্রবার, ২২ মে ২০২৬