সোমবার, ২৫ মে ২০২৬ | Monday, 25 May 2026
অনলাইন নিউজ পোর্টাল · Narayanganj Voice
অনলাইন সংস্করণ
সত্য সংবাদ, নির্ভরযোগ্য প্রতিবেদন
শিরোনাম
সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী আনোয়ার গ্রেফতার বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা ঈদুল আযহা: মহাসড়ক ও পশুর হাটে র‌্যাব-১১’র বিশেষ নিরাপত্তা জোরদার রামবাবুর পুকুরপাড় এলাকাকে আধুনিক মডেল এলাকায় রূপান্তরের ঘোষণা নাসিক প্রশাসকের ​"ওসমান পরিবার নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে কুক্ষিগত করে রেখেছিল" — আবু আল ইউসুফ খান টিপু নাসীরউদ্দীন পাটওয়ারীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক কমিটির বিক্ষোভ বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি
নারায়ণগঞ্জ ভয়েস 🔍
  1. প্রচ্ছদ
  2. /
  3. নগরের বাইরে
বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা
নগরের বাইরে

বক্তাবলীতে ফের শিশু ধর্ষণের অভিযোগ: গণপিটুনির ২ দিন পর নতুন ঘটনায় উত্তেজনা

শেয়ার করুন:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নে মাত্র দুই দিনের ব্যবধানে আবারও এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার বক্তাবলী ইউনিয়নের প্রতাপনগর এলাকায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে নাজির (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা।

​আজ (২৪ মে) এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। এর আগে গত দুই দিন আগে ইউনিয়নের আনন্দবাজার এলাকায় আরেকটি শিশু ধর্ষণের ঘটনায় এক অভিযুক্ত গণপিটুনিতে নিহত হওয়ার রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনা ঘটলো।

​স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শিশুটি আজ দুপুরে সহায়তার জন্য অভিযুক্ত নাজিরের কাছে গেলে তাকে ফুসলিয়ে এবং জোরপূর্বক কাছের একটি পরিত্যক্ত ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালানো হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। পরে শিশুটির চিৎকার ও কান্নাকাটি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে রক্তাক্ত ও আহত অবস্থায় উদ্ধার করে।

​ঘটনা জানাজানি হওয়ার পর ক্ষুব্ধ এলাকাবাসী চারদিক থেকে ঘেরাও করে অভিযুক্ত নাজিরকে আটকে রাখে। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রওয়ানা হয়েছে বলে জানা গেছে।

​এদিকে, গত ২২ মে বক্তাবলীর আনন্দবাজার এলাকায় এক শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনার মাত্র দুই দিন পর আবারও একই ধরণের ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় অভিভাবকদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

খবরটি ভাল লেগেছে? এক ক্লিকে শেয়ার করুন:

আরও পড়ুন

এই বিভাগের আরও কিছু সাম্প্রতিক খবর

সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

সোনারগাঁয়ে আ.লীগ ও যুবলীগের শীর্ষ নেতাসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫

রবিবার, ২৪ মে ২০২৬
বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের

বন্দরে ট্রান্সফরমার চুরির সময় যুবককে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা, মামলা দায়ের

রবিবার, ২৪ মে ২০২৬
ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফতুল্লায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রবিবার, ২৪ মে ২০২৬
বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি

বন্দরে বাবাকে খুঁজতে গিয়ে মানসিক ভারসাম্যহীন যুবক নিখোঁজ, থানায় জিডি

শনিবার, ২৩ মে ২০২৬
ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির

ফতুল্লায় শিশু নির্যাতনের ঘটনা: দুই আসামি গ্রেপ্তার, দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস ডিসি ও এসপির

শনিবার, ২৩ মে ২০২৬
ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

ভারতে মুসলমানদের ওপর নির্যাতন ও দেশে সাম্প্রতিক অপরাধের প্রতিবাদে মদনপুরে ওলামা পরিষদের বিক্ষোভ

শুক্রবার, ২২ মে ২০২৬